ই-বুকেও আসছে হোয়াইটবোর্ড

১৯ সেপ্টেম্বর, ২০২০ ২১:৩৭  
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রোববার বিশেষ সাময়িকী ‘হোয়াইটবোর্ড’ প্রকাশ করছে আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআই। সূত্রমতে, শুধু ছাপা কাগজেই নয় ই-বুকেও এই ম্যাগাজিনটি প্রকাশ করা হবে। সন্ধ্যা ৬টায় ভার্চুয়াল এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করবেন এর প্রধান সম্পাদক বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। এটি ভবিষ্যতের নীতি নির্ধারকদের জন্য ‘বাতিঘর’ হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে বঙ্গবন্ধুর জীবনের নানা অধ্যায় নিয়ে গ্রাফিক নভেল ' মুজিব' প্রকাশ করেছে সিআরআই। কিশোর মুজিবের নেতা হয়ে উঠার গল্প সেখানে চিত্রিত হয়েছে কমিক চরিত্রের মাধ্যমে।